সন্মানিত সদস্য,
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ক্লাবের বিদ্যুৎ এর ট্রান্সফরমারের লোড বৃদ্ধি এবং সাব-স্টেশন, জেনারেটর রুম স্থানান্তর উপলক্ষে আগামী ২৮ জুলাই ২০২৬ ইং ক্লাবের সকল সার্ভিস সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
পরের দিন ২৯ জুলাই ২০২৬ ইং হতে ৪ আগষ্ট ২০২৬ ইং পর্যন্ত ক্লাবে বিদ্যুৎ সরবরাহ স্বল্প আকারে সচল থাকবে (এসি ও লিফট ব্যতীত) বিধায় উল্লেখিত সময়ে ক্লাবের ভেলভেট লাউঞ্জ ও তুরাগ রিভারভিউ গার্ডেনের সার্ভিস ব্যতীত অন্যান্য সকল সার্ভিস বন্ধ থাকবে।
আগামী ৫ আগষ্ট ২০২৬ ইং হতে ক্লাবের সকল সার্ভিস যথারীতি চালু থাকবে।
সন্মানিত সদস্যদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।
কর্তৃপক্ষের নির্দেশক্রমে,
সেক্রেটারি
ঢাকা বোট ক্লাব লিঃ
Secretary
Dhaka Boat Club Ltd
No results found for your search.